IQNA

হিজাব ব্যবহারের দায়ে বহিষ্কার হলেন স্কুল শিক্ষিকা

23:52 - February 25, 2015
সংবাদ: 2897145
আন্তর্জাতিক বিভাগ: হিজাব ব্যবহারের দায়ে আজারবাইজানের স্কুল শিক্ষিকাকে বহিষ্কার করা হয়েছে!

বার্তা সংস্থা ইকনা: বিগত তিন বছর যাবত আজারবাইজানের শিক্ষা প্রতিষ্ঠানে  মুসলিম শিক্ষার্থী এবং শিক্ষিকাদের হিজাব ব্যাবহারের ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
যদিও এদেশে আইনগত ভাবে হিজাব ব্যবহারের ওপর কোন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। কিন্তু তারপরও হিজাব ব্যাবহার করার ফলে প্রতিনিয়ত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ও শিক্ষিকাদের বহিষ্কার হতে হচ্ছে।
সম্প্রতি হিজাব ব্যবহারের দায়ে আজারবাইজানের স্কুল শিক্ষিকা গুনেল সাদিক ওভা বহিষ্কার হয়েছেন! তিনি ২০১১ সালে হাইস্কুলের শিক্ষক হিসেবে অজারবাইজানের একটি স্কুলে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন। এ ব্যাপারে তিন বলেন: “শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমি অংশগ্রহণ করি এবং বিলকান শহরের শিক্ষিকা হিসেবে গৃহীত হয়। এপর্যন্ত আমি আমার দায়িত্ব সম্পর্কে কোন অবহেলা করিনি। সামাজিক সন্তুষ্টি ব্যতীত অন্য কোন কিছুই আমার প্রত্যাশা ছিলো না।
তিনি বলেছেন: হিজাব ব্যবহারের জন্য বেশ কিছুদিন যাবত স্কুলের প্রধান শিক্ষক তাতে চাপের মুখে রেখেছিল। এমনকি স্কুলের প্রধান শিক্ষক আব্বাসকালী ওফ তাকে সাবধান করে বলেছিল তিনি যেন হিজাব ব্যবহার করে স্কুলে উপস্থিত না হন।
গুনেল সাদিক ওভা, মহান আল্লাহর নির্দেশকে সকল কিছুর ঊর্ধ্বে মনে করেন এবং তিনি প্রধান শিক্ষকের নির্দেশকে অমান্য করেন। আর এরফলে প্রধান শিক্ষকের হিজাব ব্যবহার না কারার নির্দেশ অমান্য করার জন্য তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। প্রধান শিক্ষক আইনের ৭০ ধারা (চুক্তিপত্র অনুযায়ী কর্মচারীদের দায়িত্ব পালন) প্রয়োগ করে তাকে বহিষ্কার করে।
আব্বাসকালী ওফ হিজাবের কারণে এ মুসলিম শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে।
2894884

captcha