IQNA

বেলজিয়ামের লুফান বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামি বিনিয়োগ’ বিভাগ চালু

17:45 - February 26, 2015
সংবাদ: 2901286
আন্তর্জাতিক বিভাগ : বেলজিয়ামের ক্যাথোলিক খ্রিষ্টানদের ‘লুফান’ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবনাধীন ব্যবস্থাপনা বিভাগ প্রথমবারের মত ‘ইসলামি বিনিয়োগ’ বিভাগ চালু করেছে।


IINA ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ব্যবস্থাপনা বিভাগ এবং ইসলামি মার্কেটিং বিষয়ক পরামর্শ সংস্থা এক বিবৃতিতে ঘোষণা করেছে : ‘ইসলামি বিনিয়োগ’ ইন্টারন্যাশনাল ইকোনমি সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দ্রুত উন্নয়নের ধারায় থাকা বিভাগসমূহের অন্যতম।

বিবৃতিতে বলা হয়েছে : ইসলামি দেশসমূহের পূঁজি এবং এশিয়া ও পারস্য উপসাগরে বিদ্যমান তারল্যের কারণে ইসলামি বিনিয়োগ বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে। এর ফলে ব্যাংকের অন্যান্য বিভাগের চেয়ে অধিক উন্নয়ন সাধিত হয়েছে এ বিভাগে। বর্তমানে ইসলামি ব্যাংকিংয়ের মোট সম্পদের পরিমাণ ২ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে।



2895935

captcha