
রয়টার্সের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ফ্রান্সের ইহুদি ইনস্টিটিউশন কাউন্সিলের প্রধান ‘রজার কিউকিরম্যান’ গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বলেন : বর্তমান সময়ে সকল সহিংস পদক্ষেপ মুসলিম যুবকদের পক্ষ থেকে গৃহীত হয় এবং আমাদের উচিত সেগুলো তুলে ধরা!
তিনি বলেন : অবশ্য তারা মুসলমানদের মধ্য থেকে একটি ছোট গ্রুপ এবং স্বয়ং মুসলমানরাই তাদের প্রথম শিকার।
রজার তার বক্তব্যে এমন মন্তব্য করার কয়েক ঘন্টা পর ফ্রাঁসোয়া ওলাঁন্দের উপস্থিতিতে একটি ডিনার পার্টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার অবমাননাকর এমন মন্তব্যের পর ফ্রান্সের সংখ্যালঘু মুসলমান ও ইহুদিদের মাঝে টানাপোড়ন পূনরায় শুরু হয়েছে।
ইহুদি ঐ নেতার অবমাননাকর এ মন্তব্যের পর ফ্রান্সের ইসলামি পরিষদ ঐ আমন্ত্রণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেয়। পরিষদের পক্ষ থেকে প্রদত্ত বিবৃতিতে কিউকিরম্যানের মন্তব্যের নিন্দা জানিয়ে, সেটাকে দায়িত্বহীনতা ও অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করা হয়েছে।
কিউকিরম্যান ঐ ডিনার পার্টিতে রাখা বক্তব্যে প্যারিস মসজিদের পেশ ইমাম ‘দালিল বু বাকরে’র অনুপস্থিতিতে গভির দুঃখপ্রকাশ করে ইহুদি ও মুসলমানদের মধ্যকার সম্পর্ক পূনরূদ্ধার করার লক্ষ্যে চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ফ্রান্সে ৭০ লক্ষাধিক মুসলমান বসবাস করে। পাশাপাশি দেশটিতে প্রায় ৬ লক্ষ ইহুদির বাস, ইউরোপের অন্য দেশের তুলনায় ফ্রান্সে ইহুদিদের সংখ্যা বেশী