IQNA

পশ্চিমতীরের একটি মসজিদে আগুন দিয়েছে জায়নবাদীরা

4:41 - February 27, 2015
সংবাদ: 2904326
আন্তর্জাতিক বিভাগ : জায়নবাদী ইহুদিরা গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পশ্চিম তীরের বেথেলহাম শহরের দক্ষিনে অবস্থিত ‘আল-জুবয়াহ’ গ্রামের একটি মসজিদে অগ্নসংযোগ করেছে।


IINA এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ফিলিস্তিনের বিভিন্ন সূত্র জানিয়েছে, ইহুদি বসতির জায়নবাদী ইহুদিরা গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পশ্চিম তীরের বেথেলহাম শহরে দক্ষিনে অবস্থিত ‘আল-জুবয়াহ’ গ্রামের একটি মসজিদে অগ্নসংযোগ করেছে। এ সময় তারা মসজিদের দেয়ালে বিভিন্ন বর্ণবাদী শ্লোগান লিখে রেখে যায়।

‘আল-জুবয়াহ’ গ্রাম পরিষদের প্রধান নোমাম হামদান ফিলিস্তিনের অফিসিয়াল বার্তা সংস্থা ‘ওয়াফা’কে দেয়া সাক্ষাতকারে বলেন : জায়নবাদীরা ঐ গ্রামের ‘আল-হুদা’ মসজিদে অগ্নিসংযোগ করেছে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বে মসজিদের অর্ধেকের বেশি ভস্মিভুত হয়। এতে মসজিদ অভ্যন্তরে থাকা আসবাব-পত্রও পুড়ে গেছে।

সম্প্রতি ‘আল-জুবয়াহ’ গ্রামটি কয়েকবার জায়নবাদী ইহুদি ও দখলদার সৈন্যদের হামলার শিকার হয়েছে –এ কথা উল্লেখ করে তিনি বলেন : ঐ মসজিদে অগ্নিসংযোগের পর মসজিদের দেয়ালে বিভিন্ন বর্ণবাদী শ্লোগান লিখে রেখে যায় আগ্রাসী জায়নবাদী ইহুদিরা।



2894853

captcha