
বার্তা সংস্থা ইকনা: ইরাকের মসুল শহরের প্রাচীন ভাস্কর্য সমৃদ্ধ যাদুঘর ধ্বংস করার জন্য মিশরের দারুল এফতা গতকাল ২৭শে ফেব্রুয়ারি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে তীব্র নিন্দা জানিয়েছে এবং বিশ্বের সকল দেশের নিকট আইএসআইএল কর্তৃক সংস্কৃতি ঐতিহ্য আগ্রাসনের সমাপ্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে।
দারুল এফতা এক বিবৃতিতে জানিয়েছে: ঐতিহাসিক সংস্কৃতি ধ্বংস করে সন্ত্রাসী দল আইএসআইএলের অপ্রত্যাশিত মতামত বিভ্রান্তিকর এবং এটি কোন বিধানের সাথে সম্পর্কিত নয়। মুসলমানদের বিজয়ের সকল অঞ্চলের শিল্প এ ঐতিহাসিক যাদুঘরে ছিল। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর কোন সাহাবিই ঐতিহাসিক শিল্প ধ্বংসের নির্দেশ দিতেন না।
কোন কোন সাহাবী ইসলাম বিজয়ের সময় মিশরে যায় এবং আবুল হুল সহ অন্যান্য ভাস্কর্য দেখে। তখন তারা এ ব্যাপারে কোন ফতোয়া অথবা বিরোধী কোন মতামত প্রকাশ করেন নি।
এইএসআইএলের সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার নেইনাওয়া প্রদেশের মসুল শহরের স্মৃতিসৌধ এবং প্রাচীন ভাস্কর্য সমৃদ্ধ যাদুঘর ধ্বংস করার ফিল্ম প্রকাশ করেছে। এ যাদুঘরটি বিশ্বের একটি গুরুত্বপূর্ণ যাদুঘর হিসেবে পরিগণিত হয়।
2908554