
বার্তা সংস্থা ইকনা: বুলগেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ‘বেলাঘুয়ায়ুঘারাদ’ প্রদেশের ‘ঘুতিযাহ দিলচিয়িফ’ শহরে বিগত কয়েক মাসে ইসলাম ধর্ম এবং মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদীদের হামলা অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। আর এ হামলার নিন্দা জানিয়েছে সেদেশের মুসলমানেরা।
শহরের মুফতিগারি ভবনের সামনে শতাধিক মুসলমানেরা বৈষম্য ও ইসলাম বিদ্বেষী প্রত্যাখ্যানের স্লোগান দিয়েছে এবং ধর্মীয় সম্পর্ক বৃদ্ধি করার জন্য সকলের নিকট আহ্বান জানিয়েছে।
বিক্ষোভ মিছিলে শহরের মুফতি আদিন মুহাম্মাদ বলেন: গত সপ্তাহে কয়েক জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মসজিদ এবং মুফতিদের ভবনে ইসলাম বিরোধী এবং হুমকি মূলক উক্তি লিখেছে।
এদিকে গতমাসে বুলগেরিয়ার দুবারিজ শহরের হাজ্বী ওসমান মসজিদের দেওয়ালে স্বস্তিক চিহ্ন আকা এবং ফিলাবাহ শহরের ঐতিহাসিক মসজিদ খোদাওয়ান্দেগার মসজিদে আগুন লাগানোর চেষ্টা চালায় এবং এ অভিযোগে তাদের পুলিশ গ্রেফতার করে।
2913149