IQNA

সন্ত্রাসবাদকে সহায়তাকারী আরব ও ইসলামি দেশগুলোর উদ্দেশ্যে আল-আযহারের সতর্কবাণী

18:02 - March 02, 2015
সংবাদ: 2917909
আন্তর্জাতিক বিভাগ : শাইখুল আযহার আহমাদ আত-তাইয়্যেব, সন্ত্রাসবাদের সহযোগিতাকারী কিছু আরব ও ইসলামি দেশকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তারা সন্ত্রাসীদের সহযোগিতা বন্ধ না করে তবে তাদেরকে ‘শত্রু’ দেশ হিসেবে ঘোষণা করা হবে।


আল-ফাজর ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : আহমাদ তাইয়্যেবের প্রতিনিধি হিসেবে এক সম্মেলনে অংশগ্রহণকারী আল-আযহার কর্মকর্তা আব্বাস শুমান বলেছেন : সন্ত্রাসীদের মূল টার্গেট কোন বিশেষ দেশ নয়, তারা সমস্ত ইসলামি দেশ বিশেষ করে মিশরকে টার্গেট করেছে।

তিনি বলেন : এ কারণেই আল-আযহার সন্ত্রাসবাদ প্রতিরোধ করতে ‘খেলাফত’ এবং ‘সরকার’ এ দুইয়ের পার্থক্য স্পষ্ট করার পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন : শাইখুল আযহার এ বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সকল মুবাল্লিগ ও ওয়ায়েজ (বক্তা)-কে এ দায়িত্ব দিয়েছেন, যেন তারা স্পর্শকাতর এ মুহূর্তে দেশের বিভিন্ন সমস্যা এবং উগ্রতাবাদী বিভিন্ন গ্রুপের বিষয়ে আলোচনা করে।

তিনি বলেন : সন্ত্রাসী গ্রুপগুলো কোন ধর্ম থেকে উত্স লাভ করেনি, বরং ইসলামসহ অন্য যে কোন ধর্ম তাদের থেকে দূরে।

আল-আযহারের এ কর্মকর্তা তার বক্তব্যের শেষে, কিছু কিছু আরব ও ইসলামি দেশ গোপনে ও প্রকাশ্যে সন্ত্রাসী গ্রুপগুলোকে সাহায্য করছে বলে অভিযোগ তুলে –ঐ সকল দেশের নাম উল্লেখ না করে- ঐ সকল সন্ত্রাসী গ্রুপের উপর থেকে সমর্থন প্রত্যাহার এবং স্যাটালাইট চ্যানেল হতে উস্কানীমূলক অনুষ্ঠান প্রচার বন্ধ করার প্রতি আহবান জানান। আর যদি সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখে তবে সে সকল দেশকে ‘শত্রু’ হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি ঘোষণা দেন।



2916543

captcha