IQNA

বেলুচিস্তান ওলামা সোসাইটির প্রধান :

যুক্তরাষ্ট্রের সহায়তায় আইএসআইএল সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণে দিচ্ছে ইসরাইল

15:22 - March 07, 2015
সংবাদ: 2941561
আন্তর্জাতিক বিভাগ : মাওলানা মুহাম্মাদ খান শিরানি বলেছেন, ‘বর্তমানে আইএসআইএলের বাজেটের যোগান দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং তাদের প্রশিক্ষণের দায়িত্ব ইসরাইলের কাঁধে।’


পাকিস্তানের দৈনিক জোঙ্গ-এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের ওলামা সোসাইটির প্রধান মাওলানা মুহাম্মাদ খান শিরানি, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে বলেছেন, ‘বর্তমানে আইএসআইএলের বাজেটের যোগান দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং তাদের প্রশিক্ষণের দায়িত্ব ইসরাইলের কাঁধে।’

বেলুচিস্তানের সর্বদলের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে বক্তৃতাকালে তিনি বলেন : যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে তালেবান ও আলকায়েদার নামে বিশ্বে সন্ত্রাসবাদের প্রসার ঘটিয়েছে। এবার তারা আইএসআইএলের নামে ষড়যন্ত্রে লিপ্ত এবং অন্তত আগামী ৩০ বছর তারা এ নামে বিশ্বে সন্ত্রাসবাদের প্রসার ঘটাবে।

নিরাপত্তার বিষয়ে পাকিস্তান সরকারের পলিসির নিন্দা জানিয়ে তিনি বলেন : মুষ্টিমেয় কিছু সন্ত্রাসীর প্রতিরোধ করা কঠিন কোন কাজ নয়। কিন্তু সরকার ইচ্ছা করেই হাতে হাত রেখে বসে বসে নিরীহ জনগণের হত্যাকাণ্ডের তামাশা দেখে।



2939372

captcha