
‘Lesoir.be’ ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ঘুয়ুযা শহরের এক মুসলিম অধিবাসী, বকু হারামের নৃশংস পাশবিক হামলার হাত থেকে শহর থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তিনি বলেন: সন্ত্রাসী গোষ্ঠী বকু হারাম সদস্যারা নাইজেরিয়ার ধর্মীয় নেতার বাড়ীর সামনে অনুষ্ঠিত এক কুরআন মাহফিলে আসা যুবকদের ঘেরাও করে তাদের স্ত্রীদের সম্মুখে গণহত্যা করেছে।
এ প্রত্যক্ষদর্শী বলেন: বকু হারামের সদস্যরা বাক্সো থেকে নতুন অস্ত্র বের করে মুসলমানদের মাটিতে ঘুমাতে বলে এবং তাদের ওপর অস্ত্রগুলো পরীক্ষা করে।
নাইজেরিয়ার সেনেটের স্থানীয় প্রতিনিধি আলী আন্দুমা গুরুত্বারোপ করে বলেন: বকু হারামের বিদ্রোহীরা কয়েক দিন পূর্বে থেকে ঘুয়ুযা শহরে হামলা চালাচ্ছে। তারা পুরুষদের হত্যা করে নারী ও শিশুদের তাদের বাড়ী থেকে বের করে দিচ্ছে।
২০১৪ সালের জুন মাস থেকে ঘুয়ুযা শহর সন্ত্রাসী গোষ্ঠী বকু হারামের নিয়ন্ত্রণে রয়েছে এবং দলনেতা আবু বকর শিকায়ু নাইজেরিয়ায় উত্তর পূর্বাঞ্চলের এ শহরে নিজের খেলাফতকে ঘোষণা করেছে।
সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইলের দলনেতা আবু বকর আল বাগদাদীকে সমর্থন করবে বলে জানিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী বকু হারামের দলনেতা আবু বকর শিকায়ু।
2939246