
‘al-kanz’ ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সের মুরগি উৎপাদ কোম্পানি ডুক্স চল্লিশ বছর আগে থেকে বিশ্বের কোটি কোটি মানুষ এমনকি হজের মৌসুমে হাজিদেরকেও প্রতারণার ফাঁদে ফেলেছে এবং অ-ইসলামী পন্থায় জবাইকৃত মুরগি তাদের নিকট খাদ্য হিসেবে পৌঁছে দিচ্ছে।
সম্প্রতি ফ্রান্সের এ কোম্পানি এক গোপন স্মারকলিপিতে মুসলমানদের নিকট অ-ইসলামী পন্থায় জবাইকৃত মুরগি বিক্রয়ের কথা স্বীকার করেছে।
এ বিষয়টি ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টা এবং সেদেশের সাধারণ তথ্য বিভাগের সাবেক পুলিশ বার্ণার্ড গুডারের লিখিত একটি গ্রন্থ এ বিষয়টি প্রকাশ হয়েছে।
ফ্রান্স মুসলমানদের সমস্যা শিরোনামে এ গ্রন্থটি Fayard প্রকাশনালয় থেকে প্রকাশ হয়েছে।
বার্ণার্ড গুডার তার গ্রন্থের গোপন স্মারকলিপিতে হালাল বাজারের সমস্যার প্রতি ইঙ্গিত করে বলেছেন: ফ্রান্সে এ বৃহৎ কোম্পানি প্রায় অর্ধ শতাব্দী যাবত মুসলমানদেরকে অতি জঘন্য ভাবে প্রতারিত করে আসছে।
অথচ ইসলামী দেশের বাজার হাত ছাড়া হওয়ার ভয়ে ফ্রান্স সরকার এ ব্যাপারে সম্পূর্ণ নীরব ভূমিকা পাল করে আসছে।
2945840