IQNA

সন্ত্রাসবাদের মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে : শাইখুল আযহার

19:33 - March 09, 2015
সংবাদ: 2956492
আন্তর্জাতিক বিভাগ : লেবানের আল-মুস্তাকবাল মুভমেন্টের সভাপতি সায়াদ হারিরি’র সাথে সাক্ষাতে আহমাদ তাইয়্যেব, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মোকাবিলার ক্ষেত্রে ঐকবদ্ধ হওয়া ছাড়া আরব দেশগুলোর সামনে বিকল্প কোন পথ নেই বলে মন্তব্য করেছেন।


আল-ইয়াওম আস-সাবে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : আহমাদ তাইয়্যেদ গতকাল (৮ মার্চ) কায়রোতে লেবাননের আল-মুস্তাকবাল মুভমেন্টের সভাপতি সায়াদ হারিরি’র সাথে সাক্ষাতে বলেন : সন্ত্রাসীরা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ধ্বংস এবং মুসলমানদের ঐক্যে আঘাত হানতে চায়। অতএব, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকল সরকারের ঐক্যবদ্ধ হওয়া উচিত।

সন্ত্রাসবাদ, মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য ভয়াবহ এক বিপদ –এ কথা উল্লেখ করে তিনি বলেন : তাকফিরি ও সন্ত্রাসী গ্রুপগুলোর মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে আরবীয় বাহিনী গঠন করতে হবে।

শাইখুল আযহার আরব ও ইসলামি দেশসমূহের বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেন : আরব দেশগুলো ঐক্যবদ্ধ হলে সন্ত্রাসীরা মধ্যপ্রাচ্য থেকে পালাতে বাধ্য হবে।

‘মধ্যপন্থা অবলম্বন’ নীতির প্রসারের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন : ইসলাম ধর্ম মধ্যপন্থাকে পছন্দ করে এবং অতিরঞ্জনকে পরিহার করতে বলে।# 2953163

captcha