IQNA

মসুলের আরেকটি প্রাচীন শহরকে ধ্বংস করল আইএসআইএল

23:51 - March 09, 2015
সংবাদ: 2956500
আন্তর্জাতিক বিভাগ: সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলে ইরাকের মসুল প্রদেশের উত্তরাঞ্চলীয় আরেকটি শহর ধ্বংস করার পর শহরের ঐতিহাসিক শিল্প সমূহ আত্মসাৎ করেছে।

বার্তা সংস্থা ইকনা: নেইনাওয়া প্রদেশের এক উৎস জানিয়েছে: মসুলের উত্তরাঞ্চলীয় প্রাচীন শহর ‘খুরসিবাদ’ ধ্বংস করেছে।
এ উৎস ইরাকের সুমারিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ৮ম মার্চ রবিবারে এ প্রাচীন শহরকে মাটির সাথে মিলিয়ে দিয়েছে।
সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা এ শহর ধ্বংসের পূর্বে দ্বিতীয় সহস্রাব্দ খ্রিষ্টপূর্বের সকল ঐতিহাসিক নিদর্শনগুলো লুটপাট করেছে।
খুরসিবাদ শহরটি অ্যাসিরিয়ান শাসনামলের অন্তর্গত। এ শহরটি অ্যাসিরিয়ান সাম্রাজ্যের রাজধানী হিসাবে নির্মাণ হয়েছিল।
এছাড়াও শনিবার উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল মসুলের দক্ষিণাঞ্চলীয় ‘আল খাঁজর’ শহরও ধ্বংস করেছে।
পূর্বে ইরাকের পর্যটন ও পুরাতত্ত্ব মন্ত্রণালয় জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল দেশের উত্তরাঞ্চলীয় প্রাচীন অ্যাসিরীয় শহর নিমরুদের ঐতিহাসিক সভ্যতার নিদর্শন ধ্বংস করেছে।
2953143

captcha