IQNA

কারবালায় নির্মিত হচ্ছে ‘ইমাম হুসাইন (আ.)’ নামক কুরআন বিষয়ক কলেজ

20:36 - March 11, 2015
সংবাদ: 2966326
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের পবিত্র নগরী কারবালায় ইমাম হুসাইনের (আ.) মাযারের প্রকৌশল ও বিনিয়োগ বিভাগের পক্ষ থেকে ‘ইমাম হুসাইন (আ.)’ নামক কুরআন বিষয়ক কলেজের নির্মাণ কর্ম শুরু করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এ পর্যন্ত ইমাম হুসাইন (আ.)এর পক্ষ থেকে যে সকল প্রকল্প গ্রহণ করা হয়েছে এই প্রকল্পটি সর্ববৃহৎ প্রকল্প। এ কলেজটি ইরাকের নাগরিকদের সেবা এবং ধর্মীয় জ্ঞান, সংস্কৃতি ও সাহিত্য বিস্তারের লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে।
এ কলেজটি শুধুমাত্র কারবালার নাগরিকদের জন্য নির্মাণ করা হচ্ছে না। বরং মানবিক বিজ্ঞান বিভাগে ইরাকের সকল শিক্ষার্থী অধ্যয়ন করতে পারবে।
উক্ত কুরআনিক প্রকল্পের তত্ত্বাবধায়ক ‘হায়দার আব্বাস আব্দুর রেজা’ জানিয়েছেন: এ প্রকল্পের প্রাথমিক স্তরের সকল কাজ শেষ হয়েছে এবং ইমাম হুসাইন (আ.)এর মাযারের সাথে সম্পর্কিত ‘খাইরাতুল সাবতিন’ কোম্পানির হাতে সমর্পণ করা হয়েছে।
তিনি বলেন: এ প্রকল্প ৩৬ মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে এবং ৮০ বিলিয়ন ইরাকী দিনার বরাদ্দ করা হয়েছে।
এ ব্যাপারে হায়দার আব্বাস আব্দুর রেজা আরও বলেন: এ কলেজটি কারবালার কেন্দ্র থেকে ৫ কিলোমিটার দুরে কারবালা-বাগদাদ সড়কে স্থাপন করা হবে।
2963082

captcha