
বার্তা সংস্থা ইকনা: মিশরের ‘বানি সুয়েফ’ শহরের বিশ্ববিদ্যালয়ের ১০ম মার্চে ‘সুন্নত ও কুরআনের বৈজ্ঞানিক মুজেযা’ আলোকে চতুর্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলন বানি সুয়েফ বিশ্ববিদ্যালয়ের সুন্নত ও কুরআনের বৈজ্ঞানিক মুজেযা কেন্দ্রের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে ‘সুন্নতে নবাবী (সা.) এবং কুরআনের বৈজ্ঞানিক মুজেযা বিশ্ব আঞ্জুমানে’র মহা সচীব আব্দুল্লাহ আল মুসাল্লাহ, কায়রো বিশ্ববিদ্যালয়ের সাবেক আর্কিটেকচার অধ্যাপক ইয়াহিয়া হাসান ওয়াজীরি, মিশরের আল মানসুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাদায়ী মুহাম্মাদ আবুল মাজদ, মিশরের ন্যাশনাল রিসার্চ সেন্টার ভূতত্ত্ব অধ্যাপক আহমাদ আব্দুল আজিজ মালিহী, আল-আজহার বিজ্ঞান কলেজের অধ্যাপক মুস্তাফা ইব্রাহীম, বানি সুয়েফে বিশ্ববিদ্যালয় ভেটেরিনারী মেডিসিন বিভাগের অধ্যাপক হাফানি মাহমুদ মাদবুলী উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনে কুরআনের বৈজ্ঞানিক মুজেযার পক্ষে অকাট্য যুক্তি পর্যবেক্ষণ করা হয়।
এ সম্মেলন গবেষক, কুরআন বৈজ্ঞানিক মুজেযার গবেষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পরিবেশ বিজ্ঞান, মহাকাশবিজ্ঞানী, ভূতত্ত্ববিদ সহ ধর্মীয় সামাজিক ও মানবিক বিজ্ঞানীদের উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে।
2963070