
Zeynbebiye.com ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : রিয়াদের আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে আয়োজিত এক সভায় বক্তৃতাকালে ইরাকের মসুল শহরের প্রাচীন নিদর্শন ধ্বংসের বিষয়ে আইএসআইএলে’র সমালোচনা করেন যোহরানি। এ সময় উপস্থিত ওয়াহাবিরা তার উপর চড়াও হয়ে তাকে মারধর করে এবং তার বক্তব্য বন্ধ করে দেয়া হয়।
সৌদি এ গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার বক্তব্য বলেন যে, ইসলামের প্রাথমিক যুগে মহানবি (স.) কর্তৃক মূর্তি ভাঙ্গা এবং আইএসআইএল কর্তৃক প্রাচীন নিদর্শন ধ্বংসের বিষয় দু’টি সম্পূর্ণ আলাদা। তার এহেন মন্তব্যে উপস্থিত ওয়াহাবিরা ক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হয় এবং তাকে প্রহার করে।
অবমাননাকর এ পদক্ষেপর ব্যাখ্যা করতে গিয়ে ওয়াহাবিরা বলে : মসুলের ঐতিহাসিক নিদর্শনগুলোও মূর্তির ন্যায়। এ কারণেই আইএসআইএল এ কাজকে শরিয়ত সম্মত বলে জ্ঞান করে এবং এর বিরদ্ধে যে কোন মন্তব্যকে কুফর বলে আখ্যায়িত করে।
বলাবাহুল্য, গত সপ্তাহে আইএসআইএল সন্ত্রাসীরা ইসলামি বিধান জারী করার নামে ইরাকের মসুল শহরের উল্লেখযোগ্য সংখ্যক প্রাচীন ঐতিহাসিক নিদর্শন ভেঙ্গে দেয়।#2965282