
আভা’র উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : গজনির হজ্ব ও ওয়াকফ বিষয়ক সংস্থার পরিচালক মৌলভি মুহিবুল্লাহ সাবেরি এক সাক্ষাতকারে বলেন : আফগানিস্তান একটি ইসলামি দেশ। ইসলামি মূল্যবোধ বিরোধী সিরিয়াল সম্প্রচার এ দেশের মুসলিম সমাজের উপর ভয়াবহ আঘাত হানবে।
তিনি বলেন : চ্যানেলগুলো যেভাবে সমাজকে ইতিবাচক নির্দেশনা দিতে পারে এবং জনগণের সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে, একইভাবে আকিদা ও সংস্কৃতি ধ্বংসের ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে।
তার সংযোজন : কিছু কিছু চ্যানেল থেকে এমন কিছু সিরিয়াল সম্প্রচার হয় যা ইসলামি মূল্যবোধ বিরোধী এবং সমাজের মানুষকে –বিশেষতঃ শিশুদেরকে- ভ্রান্ত পথের দিকে নির্দেশনা দিচ্ছে।
আফগানিস্তানের গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন : জনগণের আকিদার প্রতি সম্মান দেখান এবং ইসলাম বিরোধী সিরিয়াল প্রচার বন্ধ করুন।
গজনীর শিয়া ওলামা পরিষদের প্রধান হুজ্জাতুল ইসলাম আসগারিও মনে করেন, সমাজের নৈতিক অবনতি, ধর্ষন ইত্যাদি বৃদ্ধি পাওয়ার মূলে রয়েছে ইসলাম বিরোধী বিভিন্ন পদক্ষেপ। আর এর উত্স হচ্ছে কিছু কিছু চ্যানেল। যেগুলো তাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের আকিদাকে টার্গেট করেছে।
আসগারি বলেন : কিছু কিছু চ্যানেলে অশ্লিল ও অর্ধনগ্ন দৃশ্য সম্প্রচার করা হয়; যা শিয়া ও সুন্নি মাযহাবের ফিকাহ’র দৃষ্টিতে স্পষ্টভাবে হারাম ঘোষিত হয়েছে।
তিনি এ ধরনের সিরিয়াল ও ফিল্ম সম্প্রচার বন্ধ করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে জনগণকে সত্কাজের প্রতি নির্দশনা এবং অসত্কাজের থেকে বাধা দানের জন্য আলেম সমাজের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, বিগত ১০ বছরে আফগানিস্তানে বিভিন্ন চ্যানেল ও বহু ওয়েব সাইট চালু হয়েছে।