
বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার রাজা আব্দুল হালিম মুয়াদজাম শাহ সংসদ সভায় ‘সাবাহ’ প্রদেশে জন শৃঙ্খলা ও নিরাপত্তা এবং চরমপন্থি বিশেষ করে আইএসআইএলের বিস্তার প্রতিরোধ করার জন্য দেশের নিরাপত্তা বাহিনীকে স্বাগত জানিয়েছেন।
মালয়েশিয়ার রাজা সেদেশের জনগণের নিকট, তরুণদের আকৃষ্ট করতে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইলের প্রচারণার প্রতিরোধের সোচ্চার থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এমতাবস্থায় এ দেশের অনেক অধিবাসীই সিরিয়া ও ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইলকে সহায়তা করছে এবং এই অভিযোগে ৬৫ জনের অধিককে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিগত বছরে মালয়েশিয়ার সরকারী রাজনীতি, সৌদি আরব ও অন্যান্য দেশের চরমপন্থি ধর্মপ্রচারকদের সমর্থন করেছে। পবিত্র রমজান মাসে মালয়েশিয়ার বিভিন্ন মসজিদে ওয়াহাবিদের নজিরবিহীন উপস্থিত, সৌদি আরবের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে মালয়েশিয়ার বহু শিক্ষার্থীদের উপস্থিত, গুরুত্বপূর্ণ শহর ‘শাহ আলমে’ সৌদি আরবের ‘আল মদিনা’ বিশ্ববিদ্যালয় উদ্বোধন, সৌদি আরবে আদালত কেন্দ্রে মালয়েশিয়ার বেশ কয়েকটি বিচারক প্যানেলের প্রশিক্ষণ, মালয়েশিয়ার প্রধান মন্ত্রী কর্তৃক আইএসআইএলকে সাহসী বলে অভিহিত করা এবং মালয়েশিয়ায় অবস্থিত আল মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রধান সেদেশের ছাত্রীদের সিরিয়া ও ইরাকের যোদ্ধাদের জন্য জিহাদুন নিকাহ করার আহ্বানে সহ অন্যান্য ভুলের জন্য সেদেশে ধর্মীয় চরমপন্থার সৃষ্টি এবং যুবকরা ইরাক ও সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের দলে যোগদান করছে।
মালয়েশিয়ার রাজার বানী তখনই প্রচার করা হয়েছে যখন সেদেশের যুবকরা বিগত বছরগুলোয় সালাফি ও ওয়াহাবীদের প্রশিক্ষণে প্রভাবিত হয়েছে এবং সৌদি আরব ও কাতার সেদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অর্থ বিনিয়োগ করেছে।
এটা স্পষ্ট যে, যদি পূর্ব এশিয়ার সরকারী কর্মকর্তারা, চরমপন্থিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে খুব শীঘ্রই এসকল অঞ্চলেও মুসলমান, হিন্দু ও চীনা জাতিদের মধ্যে সহিংসতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
2979710