IQNA

মুম্বাইয়ে পশ্চিমা যুবকদের উদ্দেশ্যে লেখা সর্বোচ্চ নেতার চিঠি বিতরণ

17:34 - March 15, 2015
সংবাদ: 2988461
আন্তর্জাতিক বিভাগ : সকালের দৈনিকের সাথে পশ্চিমা যুব সমাজের উদ্দেশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী’র লেখা ঐতিহাসিক চিঠিটিও পৌঁছে গেছে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায়।


News Hub ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : ফরাসী পত্রিকা শার্লি এবদো’র কার্যালয়ে হামলার ঘটনার পর পশ্চিমা যুবকদের উদ্দেশ্যে লেখা সর্বোচ্চ নেতার চিঠি দৈনিক পত্রিকার সাথে বিতরণ করা হয়েছে মু্ম্বাইয়ের বিভিন্ন এলাকায়।

ইসলাম সম্পর্কে পশ্চিমা দেশসমূহের মিথ্যা ও অপপ্রচারের ভিত্তিতে প্রাক-বিচার না করে পবিত্র কুরআন অধ্যয়নের মাধ্যমে প্রকৃত ইসলাম ধর্ম সম্পর্কে পরিচিতি লাভের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে ঐ চিঠিতে।

ইংরেজি ও উর্দু ভাষায় অনূদিত এ চিঠির প্রায় একলক্ষ কপি মুম্বাই শহরের আন্দ্রি, বান্দ্রা এবং শহরের দক্ষিন অঞ্চলে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, এ চিঠি পড়ার পর অনেক পাঠকই পবিত্র কুরআনের সন্ধান করছেন, যাতে পবিত্র এ গ্রন্থ অধ্যয়ন করতে পারে। আন্দ্রি অঞ্চলে আহলে বাইত (আ.) এর অনুসারীদের একটি সংস্থা পাঠকদের এ চাহিদা মেটাতে তত্পরতা শুরু করেছে ইতিমধ্যে।



2986166

captcha