IQNA

ইরানের উপস্থিতিতে,

মালয়েশিয়ায় হালাল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে

17:48 - March 15, 2015
সংবাদ: 2988462
আন্তর্জাতিক বিভাগ : একটি প্রদর্শনী এবং ৬টি সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে হালাল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। আগামী ৩০ শে মার্চ থেকে ৪ এপ্রিল এ সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


Bernama –এর উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট: ৬ দিন ব্যাপী আয়োজিত এ কর্মসূচী মালয়েশিয়ার ‘বৈদেশিক বাণিজ্য উন্নয়ন সংস্থা’, ‘হালাল শিল্প উন্নয়ন সংস্থা’ এবং ‘ইসলামি উন্নয়ন সংস্থা’র উদ্যোগে অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ার শিল্প ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী মুস্তাফা মুহাম্মাদ বলেন : হালাল বাণিজ্য শিল্প উন্নয়নের লক্ষ্যে হালাল ব্যবসা বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী এবং হালাল শিল্প বিষয়ক সম্মেলন সমসময়ে আয়োজন করা হয়েছে।

এ সম্মেলনগুলোতে ৮০টিরও অধিক দেশের পরিচিত ব্যক্তিত্ব বিশ্ব হালাল মার্কেটের ভবিষ্যতের বিষয় পর্যালোচনা করবেন।

মুস্তাফার সংযোজন : ধারণা করা হচ্ছে বিশ্বের ৫০টি দেশের এক হাজারেরও বেশী প্রতিনিধি এতে অংশগ্রহণ করবেন।

এ প্রতিবেদনের ভিত্তিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানও এ সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছে বলে জানা গেছে।



2980993

captcha