IQNA

ফ্রান্সে ইসলাম বিদ্বেষী বিরোধী সমাবেশ

16:02 - March 16, 2015
সংবাদ: 2994883
আন্তর্জাতিক বিভাগ: চলতি সপ্তাহে শুরু থেকে ফ্রান্সের বিভিন্ন শহরে ইসলাম বিদ্বেষী বিরোধী মিছিল এবং সমাবেশ উদযাপন হয়েছে।

‘tsa_algerie’ সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: চলিত সপ্তাহের শুরু থেকেই ইসলাম বিদ্বেষী ও বর্ণবাদের সমন্বয়ের বিরোধী CRI প্রতিষ্ঠান এবং ফ্রান্সের অন্যান্য সংস্থার আহ্বানে সেদেশের সহস্রাধিক অধিবাসী সমাবেশ এবং মিছিলে অংশগ্রহণ করেছে।
ফ্রান্সের ১৬ টি শহরের অধিবাসীরা এ সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেছেন এবং একসাথে ইসলাম বিদ্বেষীদের ‘না’ বলেছেন।
স্থানীয় সংবাদ মাধ্যমে progress প্রতিবেদন অনুযায়ী, লিয়ন শহরে এক হাজার জন্য এবং ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় প্যারিনিয়ান শহরে শতাধিক জন এ সমাবেশে অংশগ্রহণ করেছে।
এছাড়াও এধরণের মিছিল রাজধানী প্যারিস, শাম্বার ও লিল সহ অন্যান্য শহরে পরিলক্ষিত হয়েছে।
এ মিছিলে ফরাসি সংসদ সদস্যরাও অংশগ্রহণ করেছেন এবং ইসলাম ও সন্ত্রাসবাদের মধ্যে সংযোগ স্থাপনের ব্যাপারে নিজেদের বিরোধী মত পোষণ করেছেন এবং যারা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতার সৃষ্টি করছে তাদেরকে তীব্র নিন্দা জানিয়েছেন।
এ সমাবেশে উদ্ভাবনীয় প্রতিষ্ঠান সমূহ ফ্রান্সের সরকারের নিকট সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আইন জারি করার দাবি করেছেন।
2990501

captcha