IQNA

হিজাবের জন্য ফ্রান্স বিমানবন্দরে অপমানিত হল তুরস্কের রাজনীতিবিদ

23:55 - March 17, 2015
সংবাদ: 3004318
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের হিজাবী রাজনীতিবিদ আসিয়া বিলগেইন সিদ্ধান্ত নিয়েছেন ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য ফ্রান্সের স্ট্রাসবোর্গ বিমান বন্দরের কর্মকর্তার নিকট অভিযোগ করবেন।

বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সের স্ট্রাসবোর্গ বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাগণ তুরস্কের রাজনীতিবিদ এবং ন্যায়বিচার ও ইসলামী উন্নয়নের প্রতিনিধির উপদেষ্টা হিজাবী আসিয় বিলগেইনকে তার পরনের কোট খুলতে বাধ্য করেছে। তখন কোর্টের নীচে তিনি হাফ হাতা শার্ট পরা ছিলেন।
আসিয়া বলেন: আমি বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের বলেছি যে হিজাব রক্ষা করা একজন মুসলমানের দায়িত্ব। কিন্তু তারা আমার কোন কথায় ভ্রুক্ষেপ করেনি এবং আমার কোট খুলতে বাধ্য করেছে।
তিন বলেন: আমার বয়স ৩১ এবং আমি ইউরোপে জীবনযাপন করি। অবশ্য এখানে অনেক বৈষম্যের স্বীকার হয়েছি কিন্তু এমন ভাবে কখনোই অপমান হয়নি।
আসিয়া এ সম্পর্কে বলেন: প্রথমে আমি আমার কোট খুলতে না চাইলে একজন পুরুষ এজেন্ট আমার ওপর চিৎকার করে বলে তোমা কোট খুলো। আমি তাকে বললাম, একজন মুসলিম নারী হয়ে জনসম্মুখে এমন কাজ করতে পারব না এবং তাদের চেক করার জন্য একটি নির্জন স্থান (যেখানে কোন পুরুষ নেই) যাওয়ার জন্য আহ্বান জানালাম এবং তাদের বললাম, তোমার যা করছ তা ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার পরিপন্থী। একথা শুনে এক অফিসার আমাকে চিৎকার করে বলল, এটা স্ট্রাসবোর্গ এবং আমরা যা বলব তুমি তাই করবে।
আসিয়া বিলগেইন সিদ্ধান্ত নিয়েছেন এ বিমানবন্দরে অভিযোগ করে, নারীদের চেক করার জন্য বিশেষ কেবিন নির্মাণ করতে বাধ্য করবে।
তিনি বলেন: এধরণের ঘটনা বেশ কয়েক জন সংসদ সদস্যের ক্ষেত্রে ঘটেছে, কিন্তু দুর্ভাগ্যবশত,এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাকে সাহায্য করতে  তাদের কেউই এগিয়ে আসেনি।
তিনি সর্বশেষে বলেন: এধরণের অমানবিক ব্যবহারের সম্মুখে প্রতিটি মুসলিম ও হিজাবী নারীরই পরতে হয় এবং প্রকৃতপক্ষে, ইউরোপে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হয়।
2982019

captcha