IQNA

মধ্য আফ্রিকায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব পরছে সেদেশের মসজিদ সমূহে

22:38 - March 18, 2015
সংবাদ: 3009665
আন্তর্জাতিক বিভাগ: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সেদেশের অধিকাংশ মসজিদ ধ্বংস করছে দুর্বৃত্তরা।

বার্তা সংস্থা ইকনা: মধ্য আফ্রিকায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সেদেশের মোট ৪৩৬টি মসজিদের মধ্যে ৪১৭ টি মসজিদ ধ্বংস হয়েছে।
এ খবর জাতিসংঘের আমেরিকান প্রতিনিধি ‘সামান্থা পাওয়ার’ মধ্য আফ্রিকায় ভ্রমণের পর জানিয়েছেন।
তিনি সেদেশের গৃহযুদ্ধকে নিছক পাগলামি, অপ্রীতিকর এবং নৃশংসতা বলে অভিহিত করেছেন।  
বিগত কয়েক বছর যাবত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সহিংসতা ও অস্থিরতা বিরাজ করছে। এ সহিংসতার মূল শিকার হচ্ছে সেদেশের মুসলমানেরা।
২০১৩ সালে সরকারের পতন এবং খৃষ্টান জঙ্গি এন্টি বলাকা ক্ষমতায় আসার পর নির্দোষ মুসলমানদের বিরুদ্ধে জঙ্গি এন্টি বলাকার সদস্যরা বিভিন্ন অপরাধ মূলক কর্ম চালাচ্ছে।
ঐ সময় থেকে এ পর্যন্ত এন্টি বলাকার হাতে মধ্য আফ্রিকার বহু লোক নিহত হয়েছে এবং অনেকই গৃহহারা হয়েছে।
এছাড়াও সেদেশের বিভিন্ন অঞ্চলের বহু মসজিদ ও মুসলমানদের সম্পদ ধ্বংস, ধর্ষণ ও লুটপাট করছে এন্টি বলাকার সদস্যরা।
3007496

captcha