IQNA

ত্রিশ দিনের মধ্য বোকো হারাম পরাজিত হবে; নাইজেরিয়ান প্রেসিডেন্টের প্রতিশ্রুতি

23:46 - March 20, 2015
সংবাদ: 3016852
আন্তর্জাতিক বিভাগ: আগামী এক মাসের মধ্যে কট্টরপন্থী সংগঠন বোকো হারামকে পরাস্ত করে দেশের মাটি থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতি করলেন নাইজেরিয়ান প্রেসিডেন্ট গুডলাক জনাথন।

বার্তা সংস্থা ইকনা: বিবিসি'র সাথে এক সাক্ষাতকারে আজ ২০শে মার্চ প্রেসিডেন্ট জনাথন বলেন: আমি অতি বেশী আশাবাদী যে, আগামী এক মাসের মধ্যে কট্টরপন্থী সংগঠন বোকো হারামের দখলকৃত অঞ্চল সময় পুনরুদ্ধার করব।
তিনি বলেন: বোকো হারাম যত দিন যাচ্ছে ততই দুর্বল হয়ে পরছে। বিগত কয়েক সপ্তাহ যাবত প্রতিবেশী দেশ যথা চাদ, ক্যামেরুন, নাইজার ও বেনিনের সামরিক বাহিনীর সহযোগিতায় বোকো হারামে সদস্যরা পশ্চাদপসরণ করানো হচ্ছে এবং তাদের দখলকৃত অনেক গ্রাম মুক্ত করা হয়েছে।
বেশ কিছুদিন আগে সেদেশের জনগণ জনাথনের বিরুদ্ধে অভিযুক্ত করে যে, তিন সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাকে নিধনের জন্য অবহেলা করছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশে আগামী এক সপ্তাহে মধ্যে ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বচন করা হবে। অবশ্য গুডলাক জনাথন এ নির্বাচনে বিজয়ী হতে চান।
জনাথন আরও বলেন: নাইজেরিয়ার সরকারী কর্মকর্তারা জঙ্গি বাহিনী বোকো হারামকে অবমূল্যায়ন করছে এবং এ দলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য স্বল্প অর্থ বিনিয়োগ করেছিল।
3013791

captcha