
বার্তা সংস্থা ইকনা: রাজধানী ঢাকায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের উদ্যোগে এবং আল-মোস্তফা (স.) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঢাকা শাখার সহযোগিতায় নবী নন্দিনী হযরত ফাতিমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উদযাপন হয়েছে।
উক্ত শোকানুষ্ঠান ইরানী কালচারাল সেন্টারের মিলনায়তনে আহলে বাইত (আ.)এর ভক্তগণ সহকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের অন্যান্য শ্রেণীর লোকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
শোক মজলিশের শুরুতেই পবিত্র কুরআন থেকে আয়াত তেলাওয়াত করা হয় এবং পরবর্তীতে দোয়া-ই-তাওয়াস্সুল পাঠ করা হয়। অতঃপর
যাহরা (সা. আ.) নামক সাংস্কৃতিক ও গবেষণা মূলক ফাউন্ডেশনের প্রধান সেলিনা পারভিন, হযরত ফাতিমা যাহরার ফজিলতের ওপর মূল্যবান বক্তৃতা পেশ করেন।
এছাড়াও এ শোক মজলিশে হযরত মুহাম্মাদ (সা.)এর সুগন্ধি এবং উম্মে আবিহা (তাঁর পিতার মা) হযরত ফাতিমা যাহরা (সা.) এর গুণাবলীর আলোকে আল্লামা তাবাতাবাই বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী শাহনfজ আল আরেফিন মূল্যবান বক্তৃতা পেশ করেন। বক্তৃতা শেষে মর্সিয়া পাঠ, নওহা-মাতমের মাধ্যমে অব্যাহত থাকে এবং আপ্যায়নের মাধ্যমে সমাপ্ত হয়।
বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরমেনিয়া, তুরস্ক, কাজাকস্থান, চীন, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক সহ অন্যান্য দেশে যথাযোগ্য মর্যাদায় নবী নন্দিনী হযরত ফাতিমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উদযাপন হয়েছে।
3039099