IQNA

সর্বোচ্চ নেতার উপস্থিতিতে;

হযরত ফাতিমা (সা. আ.) পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিশ

23:52 - March 27, 2015
সংবাদ: 3049252
আন্তর্জাতিক বিভাগ: নবী নন্দিনী হযরত ফাতিমা (সা. আ.) পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রাহ.) নামক হোসাইনিয়াতে ইসলামী বিপ্লবের মহামান্য নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর উপস্থিতিতে শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নবী নন্দিনী হযরত ফাতিমা (সা. আ.) পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে পরস্পর চার রাত্রে তেহরানে ইমাম খোমেনী (রাহ.) হোসাইনিতে ইসলামী বিপ্লবের মহামান্য নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর উপস্থিতিতে শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোক মজলিশে সমাজের বিভিন্ন শ্রেণীর লোক উপস্থিত ছিলেন। শোকানুষ্ঠানে হযরত ফাতিমা যাহরা (সা. আ.) বৈশিষ্ট্যের ব্যাপারে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সিদ্দিকী মূল্যবান বক্তৃতা পেশ করেন।
এছাড়াও এ শোকানুষ্ঠানে জনাব সামাওয়াতি এবং আর্জি আহলে বাইতের মুসিবতের আলোকে মর্সিয়া পাঠ করেন।
বলাবাহুল্য, নবী নন্দিনী হযরত ফাতিমা (সা. আ.) পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে তেহরানে ইমাম খোমেনী (রাহ.) হোসাইনিতে উক্ত শোকানুষ্ঠান ২৭শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।
3044193

captcha