IQNA

ভারতের রাজস্থানে ৭০০ বছরের পুরনো কুরআন ছিনতাই

22:04 - March 28, 2015
সংবাদ: 3052362
আন্তর্জাতিক বিভাগ : ভারতের রাজস্থান রাজ্য থেকে ৭০০ বছরের পুরনো একটি কুরআন শরীফ ছিনতাই হয়েছে।


প্রথমবার্তা ডেস্কের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট :  ভারতের রাজস্থান রাজ্য থেকে ৭০০ বছরের পুরনো একটি কুরআন শরীফ ছিনতাই হয়েছে। এটি রতি ছিল রাজ্যের বেয়াওয়ার শহরের বাসিন্দা জয়দেব প্রসাদ শর্মার কাছে। ২০১১ সালে এক বন্ধুর কাছ থেকে তিনি উপহার পেয়েছিলেন এই পবিত্র গ্রন্থটি। এরপর থেকে নিজ বাড়িতে এটি সযত্নে রক্ষা করছিলেন তিনি।

মঙ্গলবার রাতে দুই ব্যক্তি এসে ধর্মীয় গ্রন্থটি দেখতে চান। এদের মধ্যে একজন তার আগের পরিচিত হওয়ায় তার মনে কোনো সন্দেহ আসেনি। তিনি খোলা মনেই কুরআন শরীফখানা বের করে তাদের দেখতে দেন। এ সময় দু’জনের একজন আগ্নেয়াস্ত্র বের করে তার বুক লক্ষ্য করে তাক করে। তখন বাইরে থেকে আরো দুই লোক এসে কুরআন শরীফখানা তুলে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

মূল্যবান এ কুরআন শরীফ ছিনতাই হওয়ার ঘটনায় মুষড়ে পড়েছেন জয়দেব। হিন্দু হওয়া সত্ত্বেও কুরআন শরীফটি তার খুব প্রিয় ছিল। এর আগে বহু লোক এটি কিনতে চেয়েছিল। কিন্তু জয়দেব কখনোই এটি বিক্রি করতে চাননি। তার ইচ্ছা ছিল মরার সময় কুরআন শরীফটি তিনি তার মেয়েকে দিয়ে যাবেন।

এ সম্পর্কে জয়দেব বলেন, ‘এটি ছিল একটি বিশেষ কুরআন শরীফ। সোনা আর নীলকার মণি দিয়ে ক্যালিগ্রাফি করা ছিল এর প্রতিটি অক্ষর।’

তিনি মনে করছেন, এই মূল্যবান পাথরগুলোর কারণেই কুরআন শরীফটি ছিনতাই করা হয়েছে।’ এ ঘটনায় একটি স্থানীয় থানায় মামলা করেছেন জয়দেব।



3046231

captcha