IQNA

ইয়েমেনের ইসলামী ঐতিহ্য সংরক্ষণের আহ্বানে ইউনেস্কো

23:50 - March 29, 2015
সংবাদ: 3058496
আন্তর্জাতিক বিভাগ: ইউনেস্কোর নির্বাহী পরিচালক ‘ইরিনা বুকাভা’ ২৭শে মার্চ ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশগ্রহণকারী দেশসমূহের নিকট সেদেশের মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব ও অন্যান্য দেশের বিমান হামলার প্রতিক্রিয়ায় ‘ইরিনা বুকাভা’ এ মতামত ব্যক্ত করেন।
ইউনেস্কোর নির্বাহী পরিচালক গুরুত্বারোপ করে বলেন: শান্তিপূর্ণ ভবিষ্যৎ, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐশ্বর্য এবং নাগরিকদের পরিচয় রক্ষা করার জন্য প্রতিটি দেশেই সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা অপরিহার্য। আর এ জন্যই ইয়েমেনের বিরুদ্ধে যে সকল দেশ অংশগ্রহণ করছে তাদের নিকট আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য চেষ্টা করে।
আমেরিকার পরামর্শে সৌদি আরব ও অন্যান্য আরবিয় দেশ বৃহস্পতিবার সকালে ইয়েমেনে আক্রমণ করা শুরু করেছে।
ইয়েমেনের রাজধানী সানা সহ অন্যান্য শহরে বিমান হামলার ফলে অনেক নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছে।
বিশ্বের অনেক দেশে বিশেষ করে ইরান, সিরিয়া ও রাশিয়া এ হামলার নিন্দা জানিয়েছে।
3050296

captcha