
বার্তা সংস্থা ইকনা: ১২ই ফারওয়ারদিন (২য় এপ্রিল) ইরানে ইসলামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইরানের সামরিক আদালত, সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী নিকট ৮০৯ জন কারাবন্দীকে সাধারণ ক্ষমা করার প্রস্তাব দিয়েছে। সর্বোচ্চ নেতা এ প্রস্তাবে সম্মতি প্রদান করেছেন।
বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ আমেলী লারিজানি ৮০৯ জন কারাবন্দীর সাধারণ ক্ষমার আহ্বান জানিয়েছে সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী নিকট একটি চিঠি লেখেন এবং সর্বোচ্চে নেতা, আয়াতুল্লাহ আমেলী লারিজানির এ প্রস্তাবে সম্মতি প্রদান করেছেন।
ইসলামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইরানের সামরিক আদালত, সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী নিকট ৮০৯ জন কারাবন্দীকে সাধারণ ক্ষমা করার প্রস্তাব দিয়েছে। সর্বোচ্চ নেতা এ প্রস্তাবে সম্মতি প্রদান করেছেন।
বলাবাহুল্য, ১৯৭৯ সালে হযরত ইমাম খোমেনী (রহ) এর নেতৃত্বে ইসলামী বিপ্লবের বিজয়ের মাত্র দুই মাস পর গণভোটের মাধ্যমে ইরানের জনগণ ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে রায় দিয়েছিলেন। জনগণ ইসলামী প্রজাতন্ত্র চায় কিনা জানতে চেয়ে এই গণভোটের আয়োজন করা হয়। এতে, ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে ৯৮ দশমিক ২ শতাংশ ভোট পড়েছিলো।
আর এই গণরায়ের মধ্য দিয়ে ইরানে মার্কিন মদদপুষ্ট রাজতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঢুকে দেয়া হয় এবং ইরানের জন্য রাজতন্ত্রকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করে। ৩৬ বছর পরও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি ইরানী জনগণের সে অটুট আনুগত্য অব্যাহত রয়েছে।
3065668