IQNA

আনসুরল্লাহ’র দখলে এডেন / বাব এল-মান্দেবের উপর বিমান হামলা

12:14 - April 03, 2015
সংবাদ: 3080879
রাজনৈতিক বিভাগ : ইয়েমেনের কৌশলগত এডেন শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দেশটির সেনা ও গণবাহিনী।


বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইয়েমেনের কৌশলগত এডেন শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দেশটির সেনা ও গণবাহিনী। জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গণকমিটি জানিয়েছে, সেনাবাহিনীর সহযোগিতায় তারা এডেন শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সেখান থেকে আল-কায়েদা ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হাদির অনুগত অস্ত্রধারীদের হটিয়ে দেয়া হয়েছে।

লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের সেনাবাহিনী এডেনে পদচ্যুত প্রেসিডেন্ট মানসুর হাদি ও পলাতক জেনারেল মোহসেন আল-আহমারের বাড়িতে প্রবেশ করেছে। সেখানে তারা তল্লাশি চালিয়েছে। এছাড়া এডেনের প্রেসিডেন্ট প্রাসাদটিও এখন সেনাবাহিনী ও আনসারুল্লাহর যোদ্ধারা নিয়ন্ত্রণ করছে। ‘বাদর’ সেনাঘাঁটিও তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে।

গত কিছু দিন ধরে এডেন শহরের একটা অংশ নিয়ন্ত্রণ করছিল মানসুর হাদি ও আল-কায়েদার সন্ত্রাসীরা। ওই অংশ দখলের জন্য লড়াই চালিয়ে যাচ্ছিল সেনাবাহিনী ও আনসারুল্লাহর যোদ্ধারা।



বাব এল-মান্দেবর উপর সৌদি বিমান হামলা

ইয়েমেনের বাব এল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ ‘মায়ানে’র উপর ৩ দফায় বিমান হামলা চালিয়ে সৌদি আরব।

ইয়েমেনের উপর গত সপ্তাহ থেকে শুরু হওয়া সৌদি আরব ও আরব জোটের বিমান হামলার ধারাবাহিকতায় আজও সানয়া ও সাআদাসহ ইয়েমেনের অন্যান্য অঞ্চলের উপর বিমান হামলা চালানো হয়েছে।#3079848

সূত্র : আইআরআইবি, aladdwaa

captcha