IQNA

সৌদি আরবের আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ

16:15 - April 04, 2015
সংবাদ: 3085252
আন্তর্জাতিক বিভাগ : পাকিস্তানের সীমান্তবর্তী কারগিল এলাকার শিয়ারা বিক্ষোভ কর্মসূচীর মধ্য দিয়ে ইয়েমেনের জনগণের উপর সৌদি আরবের বিমান হামলার নিন্দা জানিয়েছে।


বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাক-ভারত সীমান্তে অবস্থিত কারগিলের হাজার হাজার শিয়া গতকাল ইয়েমেনের উপর সৌদি আগ্রাসনের নিন্দায় এ বিক্ষোভে অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি ইমাম খোমেনি (রহ.) ইনস্টিটিউটের উদ্যোগে কারগিল জামে মসজিদ থেকে শুরু হয়।

আলেমবৃন্দ ও ইমাম খোমেনি (রহ.) ইনস্টিটিউটের কর্মকর্তাদের বক্তব্যের মাধ্যমে অব্যাহত থাকে।

ইনস্টিটিউটের সহকারী প্রধান তার বক্তব্যে আলে সৌদের আগ্রাসনের নিন্দা জানিয়ে অবৈধ এ হামলা বন্ধের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।

তিনি বলেন : ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী যখন আলকায়েদাসহ তাকফিরি বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে যুদ্ধরত ঠিক তখনই অন্যায় এ আগ্রাসন শুরু করেছে সৌদি। যা সন্ত্রাসবাদের সহযোগিতা হিসেবে গণ্য।

উল্লেখ্য, স্বয়ং সৌদি আরবই সন্ত্রাসীদেরকে সহযোগিতা করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে।



3083931

captcha