IQNA

পিউ রিসার্চ সেন্টার;

২০৭০ সালের মধ্যে মুসলমানরাই হবে বিশ্বের সর্ববৃহৎ জনগোষ্ঠী

23:40 - April 04, 2015
সংবাদ: 3086277
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি আমেরিকার পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় দেখা গিয়েছে, মুসলমান জনগোষ্ঠী ২০৫০ সালের মধ্যে খ্রিস্টান জনগোষ্ঠীর সমপর্যায়ে যাবে এবং ২০৭০ সালের মধ্যে খ্রিস্টান জনগোষ্ঠীকে অতিক্রম করবে।

‘Maghrebnaute ‘ ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: পিউ রিসার্চ সেন্টার এক প্রতিবেদনে উল্লেখ করেছে: মুসলমান জনগোষ্ঠী ২০৫০ সালের মধ্যে খ্রিস্টান জনগোষ্ঠীর সমপর্যায়ে যাবে এবং ২০৭০ সালের মধ্যে খ্রিস্টান জনগোষ্ঠীকে অতিক্রম করবে।
এ প্রতিবেদনে উল্লেখ হয়েছে: আগামী চার দশকে খ্রিস্টান অনুসারীদের সংখ্যা বেশী থাকবে, তবে অন্যান্য ধর্মের তুলনায় ইসলাম ধর্মের অনুসারীদের সংখ্যা অধিক বৃদ্ধি পাবে।
উক্ত রিসার্চ সেন্টার জন্মের হার বিবেচনা করে জানিয়েছে: যদি জনসংখ্যার বৃদ্ধির হার এ আকৃতিতে চলতে থাকে, তাহলে ২০৫০ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা ৯.৩ বিলিয়নে পৌঁছাবে। এমতাবস্থায় শুধুমাত্র মুসলমানদের সংখ্যা ২.৮ বিলিয়ন তথা মোট জনসংখ্যার ৩০ শতাংশ এবং খ্রিস্টানরা ২.৯২ শতাংশ তথা মোট জনসংখ্যার ৩২ শতাংশে পৌঁছাবে।
লক্ষণীয় যে, শুধুমাত্র ইউরোপে ২০৫০ সালে ৫৫৩ মিলিয়ন জনসংখ্যা থেকে ৪৫৪ মিলিয়নে হ্রাস পাবে এবং একই রূপে আমেরিকার জনসংখ্যা অর্থাৎ দুই-তৃতীয়াংশ পৌঁছাবে।
মুসলিম জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ হচ্ছে জন্মের হার বৃদ্ধি। পূর্ববর্তী গবেষণা অনুযায়ী, মুসলিম নারীদের প্রজনন গড় ৩.১, খ্রিস্টান নারীদের প্রজনন গড় ২.৭, হিন্দু নারীদের প্রজনন গড় ২.৪ এবং ইহুদি নারীদের প্রজনন গড় ২.৩।
খ্রিস্টান ধর্ম ২০১০ সাল থেকে বিশ্বের সর্ববৃহৎ ধর্মগোষ্ঠী হিসেবে বিরাজ করছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে বিশ্বের ৬৯০ কোটি মানুষের ৩১ শতাংশ অর্থাৎ ২২০ কোটি এ ধর্ম অনুসরণ করছে। অন্যদিকে বিশ্বের মোট জনসংখ্যা ২৩ শতাংশ অর্থাৎ ১৬০ মানুষ ইসলাম ধর্মের অনুসারী।
এ গবেষণায় আরও পরিলক্ষিত হয়েছে যে, ২০১০ সাল থেকে ২০৫০ সালের মধ্যে খ্রিস্টান অনুসারীদের মধ্যে প্রায় ১০৬ মিলিয়ন অন্য ধর্মের অনুসরণ করবে। এ বিপরীতে অন্য ধর্ম থেকে শুধুমাত্র ৪০ মিলিয়ন খ্রিস্টান ধর্মের যোগদান করবে। এছাড়াও ধারণা করা হচ্ছে ইহুদিরাও প্রায় নিজেদের অনুসারীদের মধ্যে প্রায় ৩ লাখ অনুসারী হারাবে এবং এ সকল অনুসারীরা ইসলাম ধর্ম গ্রহণ করবে।
3083951

captcha