IQNA

ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায় হংকংয়ের মুসলমানেরা

23:53 - April 07, 2015
সংবাদ: 3106466
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি হংকংয়ে মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের কর্মকাণ্ড বৃদ্ধি হওয়ার দরুন চীনের এ অঞ্চলের মুসলিম নেতারা শান্তি চিঠি নামের একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। এ চিঠিতে ইসলামের প্রকৃত শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে।

‘China Morning Post’ সংবাদ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইসলাম ও মুসলমানদের ব্যাপারে মিথ্যা মতামত এবং ভ্রান্তি ধারণ দুর করার লক্ষ্যে এ খোলা চিঠি প্রকাশ করা হয়েছে।
২১টি ইসলামি সংগঠনের সহযোগিতায় ইংলিশ ও চীনা ভাষায় এ চিঠিটি প্রকাশ হয়েছে। এ চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, “মুসলমানরা সর্বদা অমুসলিমদের পাশে ছিল এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ধারাবাহিকতা ছাড়া অন্য কিছুরই প্রত্যাশা করে না”।
এ চিঠির লেখকগণ গুরুত্বারোপ করে লিখেছেন: “আমরা জনগণের নিকট আহ্বান জানায়, তারা যেন একটি বৃহৎ ধর্মের ব্যাপারে, এক সংখ্যালঘু দলের আচরণের ওপর ভিত্তি করে বিচার না করে।
উক্ত চিঠিটি আইএসআইএলের পরিকল্পনার প্রতিবেদন প্রকাশের পর হংকংয়ের বিভিন্ন ইসলাম সংগঠনের জন্য প্রকাশ হয়েছে।
হংকংয়ের মুসলিম নেতারা এ শান্তি চিঠিতে ইসলামী বিশ্বাস সমূহ তাদের সম্প্রদায়ের মধ্যে প্রচার করার চেষ্টা করেছে।
ইসলামী ডিসকভার শিক্ষাকেন্দ্রের প্রধান এবং ইংরেজি ভাষার অধ্যাপক আদেল মালিক বলেন: প্রতি সমাজেই বৈষম্য রয়েছে এবং হংকংও এর ব্যতিক্রম নয়।
হংকং সম্প্রদায়ে সম্প্রতি আইএসআইএল এবং ইসলাম বিদ্বেষীদের বৃদ্ধি ব্যাপারে তিনি বলেন: এ ব্যাপারটি জনগণের ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করবে বলে আমরা ধারণা করছি।
হংকংয়ের অধিবাসী আদেল মালিক বলেন: এ শান্তি চিঠিটি সম্প্রদায়ের সকল অংশের মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য প্রকাশ করা হয়েছে।
বলাবাহুল্য, হংকংয়ে প্রায় দু লাখ পঞ্চাশ হাজার মুসলিম অধিবাসী রয়েছে।
3097983

captcha