IQNA

অদূর ভবিষ্যতে সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত

13:02 - April 08, 2015
সংবাদ: 3107738
আন্তর্জাতিক বিভাগ: মুসলিম পরিবারের মধ্যে সন্তানের জন্মের হার বৃদ্ধির কারণে, ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত।

বার্তা সংস্থা ইকনা: অবশ্য এ বিষয়টি হিন্দু ধর্মের কোন অনুসারীর পছন্দনীয় নয়। তবে সম্প্রতি PEW রিসার্চ সেন্টারের এক গবেষণায় প্রকাশ হয়েছে ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত।
বর্তামানে ভারতে ১৭ কোটি মুসলিম অধিবাসী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতে মুসলিম পরিবারের মধ্যে সন্তানের জন্মের হার বৃদ্ধির কারণে, ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা ৩১ কোটিতে পৌঁছাবে।
এদিকে, বর্তমানে ভারতে মোট জনসংখ্যার ৮০ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী। যা ২০৫০ সালে ৭৭ শতাংশতে হ্রাস পাবে।
ভারতে মুসলিম জনসংখ্যার হার বৃদ্ধির কারণে চিন্তিত রয়েছে এক শ্রেণীর রাজনীতিবিদ। কয়েক মাস আগে এক ভিডিও ক্লিপে ইউগা অডিটানাট নামক বিজিপি’র এক সদস্য মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টি করার জন্য হিন্দুদের আহ্বান জানিয়েছে।
তিনি ভারতের মসজিদ সমূহে গণেশের মূর্তি সংস্থাপনের মাধ্যমে মহারাষ্ট্র রাজ্যের গরুর মাংস খাওয়ার ওপরে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে।
3103220

captcha