IQNA

ব্রিটিশ রাজনৈতিক ;

আহলে সুন্নতের সাথে স্বৈরাচারী আলে সৌদের কোন সম্পর্ক নেই

20:26 - April 09, 2015
সংবাদ: 3115026
আন্তর্জাতিক বিভাগ : ব্রিটিশ রাজনীতিবিদ জর্জ গ্যালোওয়ে, সুন্নি মাযহাবের নামে সৌদি আরবের বর্বরতার কথা উল্লেখ করে বলেছেন : জোরপূর্বক জনগণের উপর রাজত্বকারী স্বৈরাচারী আলে সৌদের সাথে ইসলাম ও সুন্নি মাযহাবের কোন সম্পর্ক নেই।


বার্তা সংস্থা ইকনা : অসহায় ফিলিস্তিনীদেরকে সামান্যতম সাহায্যও দেয়নি সৌদি আরব –এ কথা উল্লেখ করে জর্জ গ্যালোওয়ে বলেছেন : স্বৈরাচারী আলে সৌদ বিশ্বে সুন্নিদের প্রতিনিধি নয়। তারা মাযহাবের বাহানায় ইয়েমেনে নিজেদের অপরাধকর্মকে বৈধ বলে চালিয়ে দিতে পারবে না।

জর্জ গ্যালোওয়ে বলেন : কে জানতো যে, সৌদি আরব এমন একটি বিমান হামলার নেতৃত্ব দিতে সক্ষম? অবশ্য এ বিষয়টিও ভুলে গেলে চলবে না যে, সৌদি আরব গাজার জনগণের রক্ষার্থে নিজেদের এ সক্ষমতাকে কাজে লাগায়নি। যুদ্ধ বিমান কেন, সৌদি আরব ফিলস্তিনের প্রতিরোধ আন্দোলনকে একটি গুলি দিয়েও সাহায্য করেনি। সৌদি আরব গাজার জনগণকে মোটা অংকের আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও একটি রিয়ালও তাদেরকে দেয়নি।

তিনি বলেন : ইসলাম ও আহলে সুন্নাতের সাথে তাদের কোন সম্পর্ক নেই। যারা গাজায় শহীদ হয় তারা কি সুন্নি নয়, তাহলে সৌদি আরব কেন ফিলিস্তিনের জনগণের সাহায্যার্থে কোন পদক্ষেপ নেয় না?# 3104406



সূত্র : ehlibeytalimleri.com

captcha