
বার্তা সংস্থা ইকনা : দুবাইয়ের পুলিশ কমিশনার ‘দাহি খালফান’ ইরানকে একটি সুন্নি রাষ্ট্রে পরিণত করার দাবী জানিয়েছেন।
সিএনএন (আরবি) এর প্রতিবেদনের ভিত্তিতে দাহি খালফান –সামাজিক যোগাযোগের ওয়েব সাইটগুলোতে তোলপাড় সৃষ্টিতে যার কুখ্যাতি রয়েছে- তার টুইটার পেইজে কয়েকটি টুইটে লিখেছেন : ‘তাবলিগে তাসান্নুন সোসাইটি’ তত্পরতার জন্য প্রস্তুত। এ সোসাইটি স্থানীয় সদস্যদের নিয়ে গঠিত। তাদের উদ্দেশ্য হচ্ছে সুন্নি মাযহাব গ্রহণের জন্য শিয়াদেরকে বোঝানো।
তিনি এ সংগঠন কিভাবে ও কোথায় গঠিত হয়েছে এবং এর বাজেট কোথা থেকে বরাদ্দ হয় এ সব বিষয়ে কোন তথ্য উল্লেখ না করেই লিখেছেন : এ সোসাইটির জন্য প্রতি বছর ১০ বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ দেয়া হয়েছে।
খালফান বলেন : এ সোসাইটির সদস্যরা আরবি ও ফার্সি ভাষায় পারদর্শী।
দুবাইয়ের ‘পতিতালয়ের রক্ষী’র উপাধী পাওয়া এ কর্মকর্তা, তার বিভিন্ন কথা ফাঁশ করে দেয়ার বিষয়ে আল-আলামের সমালোচনা করে বলেন : আমি একটি টুইট করলেই আল-আলাম চিত্কার, চেচামেচি শুরু করে দেয়।#3106553
সূত্র : আল-আলাম