
বার্তা সংস্থা ইকনা : ‘মুহাম্মাদ (স.) : মানব ও নবী’ শিরোনামে এ কর্মশালা আগামী ১৪ই এপ্রিল লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
হযরত মুহাম্মাদ (স.) এর ব্যক্তিত্ব, হযরত মুহাম্মাদ (স.) এর বৈশিষ্ট্য, সমাজ পরিবর্তন, নারীর মর্যাদা প্রতিষ্ঠাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এ সভায় আলোচিত হবে।
এছাড়া শৈশব থেকে মহানবি (স.) এর জীবনী এবং পরিবার-পরিজন ও বন্ধুদের সাথে তার সম্পর্ক, নবুয়্যত প্রাপ্তির পূর্বে ও পরে তার ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এ কর্মশালায় পর্যালোচিত হবে।

বিশিষ্ট সাংবাদিক ও লেখক শাইখ আদেল সালাহি এ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে পালন করবেন।
উল্লেখ্য, ‘মুহাম্মাদ (স.) : মানব ও নবী’, ‘অগ্রগামী মুসলিম আলেমগণ’ ‘মহানবি (স.) এর আচরণ ও ব্যক্তিত্ব’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখা তিনি রচনা করেছেন। পাশাপাশি ইংরেজি ভাষায় পবিত্র কুরআনের অনুবাদও তিনি করেছেন।
3107861
সূত্র : IIDR