IQNA

কোমের বিভিন্ন আয়াতুল্লাহর সাথে দেখা করলেন সর্বোচ্চ নেতা

22:52 - April 12, 2015
সংবাদ: 3131015
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী গতকাল (১১ই এপ্রিল) পবিত্র নগরী কোমের বিশিষ্ট ওলামা আয়াতুল্লাহ ওহিদ খোরাসানী, আয়াতুল্লাহ নুরী হামাদানী এবং আয়াতুল্লাহ সুবহানীর সাঙ্গে দেখা করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী গতকাল (১১ই এপ্রিল) পবিত্র নগরী কোমে সফর করেছেন এবং এ সফরে তিনি এ শহরের বিশিষ্ট ওলামা ও মারাজেয়ে তাকলীদ আয়াতুল্লাহ ওহিদ খোরাসানী, আয়াতুল্লাহ নুরী হামাদানী এবং আয়াতুল্লাহ সুবহানীর সাঙ্গে দেখা করেছেন।
আয়াতুল্লাহ ওহিদ খোরাসানীর নিজ বাসগৃহে সর্বোচ্চ নেতা তার সাথে দেখা ও সাক্ষাত করেছেন। এছাড়াও তিনি আয়াতুল্লাহ নুরী হামাদানী এবং আয়াতুল্লাহ সুবহানীর সাঙ্গে দেখা করেন এবং জামাকারান মসজিদে নামাজ আদায় করেছেন।
এছাড়াও, তিনি গত সপ্তাহে কোম সফরে আয়াতুল্লাহ আযাম শোবাইরী এবং মাকারাম শিরাজীর সাথে সাক্ষাৎ করেছেন।
বলাবাহুল্য, সম্প্রতি সর্বোচ্চ নেতার বোন মৃত্যুবরণ করেছেন। কোম শহরে অনুষ্ঠিত তার বোন কুলখানি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন এবং সকলে সমবেদনা জ্ঞাপন করেছেন।
3127777

captcha