IQNA

উত্তর ককেশাস থেকে নতুন শক্তি আকৃষ্টের চেষ্টায় এআএসআইএল

15:36 - April 13, 2015
সংবাদ: 3135449
আন্তর্জাতিক বিভাগ: বর্তমানে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল, উত্তর ককেশাসের বিভিন্ন সন্ত্রাসী দলের মধ্যে থেকে নিজেদের নতুন সদস্য সংগ্রহ করছে।

বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাংহাই সহযোগিতা সংস্থায় বিশেষ বৈঠকে রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সহকারী প্রধান যোগদানের পর জানিয়েছেন: সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল, উত্তর ককেশাসয়ের বিভিন্ন সন্ত্রাসী দলের মধ্যে থেকে নিজেদের নতুন সদস্য সংগ্রহ করার জন্য এ অঞ্চলে প্রবেশ করছে এবং এটি একটি বিপদের কারণ।
আইএসআইএলের সন্ত্রাসীরা অন্যান্য সন্ত্রাসী দলের মধ্য থেকে নিজেদের নতুন সদস্য সংগ্রহ করছে।
রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সহকারী প্রধান ‘সের্গেই এসমিনারোফ’ বলেন: এ পর্যন্ত বেশ কিছু সন্ত্রাসী দলের নেতারা আইএসআইএলের নেতাদের আনুগত্য পোষণ করেছে।
3133059

captcha