IQNA

মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেয়ার আহবান জানালেন ভারতের হিন্দু নেতা

19:58 - April 13, 2015
সংবাদ: 3136517
আন্তর্জাতিক বিভাগ : মুসলমানদের ভোটাধিকার বাতিল করার জন্য ভারত সরকারের প্রতি আহবান জানিয়েছেন ভারতের উগ্রতাবাদী ডানপন্থী এক হিন্দু নেতা।


বার্তা সংস্থা ইকনা : ভারতের ডানপন্থী শিবসেনা দলের নেতা সঞ্জয় রাত ঘোষণা করেছেন : যতদিন পর্যন্ত ভারতের মুসলমানরা ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হবে ততদিন কোন ভবিষ্যতই নেই। এ কারণে বাল ঠাকরে ভারতের মুসলমানদের ভোট অধিকার কেড়ে নেয়ার আহবান জানিয়েছিলেন, আর এটা ছিল সঠিক পদক্ষেপ।

কট্টরপন্থী হিন্দু এ নেতা দাবী করেন, মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেয়া হলে ধর্মীয় বিচ্ছিন্নতার সমাপ্তি ঘটবে।

তিনি মজলিসে ইত্তিহাদুল মুসলিমীনের নেতাদের সমালোচনা করে বলেন : তারা দেশকে দু’ভাগে ভাগ করে দিচ্ছে।

উল্লেখ্য, সঞ্জয় রাতে’র ইসলাম বিরোধী এ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ভারতের বিভিন্ন হিন্দু ও মুসলিম রাজনৈতিক দল।#3134213

সূত্র : On Islam

captcha