
বার্তা সংস্থা ইকনা : সাআদা প্রদেশের সাহার অঞ্চলের একটি মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের উপর বিমান হামলা চালিয়েছে সৌদি বিমান বাহিনী।
সৌদি সেনাবাহিনীর সদস্য, ইয়েমেন বংশোদ্ভূত এবং ঐ অঞ্চলের বাসিন্দা মানসুর হাদী ও আলী মুহসিন আল-আহমার ইয়েমেনে আগ্রাসনের জন্য সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
স্কুলের উপর হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছেন ইয়েমেনের শিক্ষামন্ত্রী। পাশাপাশি স্কুলগুলোকে অস্ত্রের গুদাম হিসেবে ব্যবহারের যে দাবী সৌদি আরব তুলেছিল তা প্রত্যাখ্যান করেছেন তিনি।
এদিকে, ইয়েমেনের ইবব প্রদেশে সৌদি বিমান হামলায় নিহতদের সংখ্যা ১২তে পৌঁছেছে যাদের সকলে একই পরিবারের সদস্য।
এছাড়া তায়েজ শহরে সৌদি বিমান বাহিনীর উপর্যপুরি হামলায় বহুলোক প্রাণ হারিয়েছে; যাদের অধিকাংশই নারী এবং পুরুষ।# 3134320
সূত্র : আল-আলাম