IQNA

এমাদ মুগনিয়া’র কবরের পাশে আনসারুল্লাহ’র আধ্যাত্মিক নেতার লাশ সমাহিত

19:48 - April 14, 2015
সংবাদ: 3143964
আন্তর্জাতিক বিভাগ : আনসারুল্লাহ বাহিনীর আধ্যাত্মিক নেতার লাশ বৈরুতে দাফন, সৌদি আরবের প্রতি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মূখপাত্রের হুশিয়ার, ২০ দিনের হামলায় ২৫০০ ইয়েমেনির প্রাণহানী, সৌদি কর্তৃক সু্ন্নি সম্প্রদায়ের ছাত্রদেরকে হত্যা –এগুলো ছিল ইয়েমেনের সর্বশেষ সংবাদ।


বার্তা সংস্থা ইকনা : গতকাল (১৩ই এপ্রিল) বৈরুতে জানাযা সম্পন্ন হওয়ার পর এমাদ মুগনিয়া ও তার পুত্রের কবরের পাশে সমাহিত করা হয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর আধ্যাত্মিক নেতা ‘মুহাম্মাদ আব্দুল মালেক আশ-শামী’র লাশ।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বিকেলে বৈরুতের দাহিয়া অঞ্চলে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়, অতঃপর লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলনের নেতা এমাদ মুগনিয়ার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

ইয়েমেনে সৌদি বিমান হামলা শুরু হওয়ার ৫ দিন আগে সানয়াতে পরিচালিত আল-কায়েদার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছিলেন আশ-শামী। গত শুক্রবার তিনি তেহরানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আশ-শামী ১৭ বছর পূর্বে সিরিয়াতে যান এবং সেখানে হাওযা ইলমিয়া দামেস্কে অধ্যায়ন শুরু করেন। ইয়েমেনীদেরকে ধর্মীয় শিক্ষা গ্রহণের প্রতি আকৃষ্ট করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।# 3140606

সূত্র : দৈনিক আন-নাহার

captcha