
বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ইহুদিদের মসজিদুল আকসাই প্রবেশের বাধা সৃষ্টি করে ফিলিস্তিনিবাসী। আর এর প্রতিবাদে চরমপন্থি ঔপনিবেশিকরা তাদের ওপর হামলা করে।
ইসরাইলি ঔপনিবেশিকরা মসজিদুল আকসাই প্রবেশ করে কুরআন বহনকারী বেশ কয়েক জন মুসলিম নারীদেরকে মৌখিক অপমান করে।
মসজিদুল আকসায় ফিলিস্তিনি মুসলিম নারী ও পুরুষদের প্রবেশপথ সীমাবদ্ধ করেছে ইসরাইলি পুলিশ। মসজিদুল আকসায় কেউ যেন প্রতিবাদ করতে না পারে সেজন্য প্রবেশের পূর্বে পুলিশ কর্মকর্তারা ফিলিস্তিনিদের পরিচয় পত্র নিয়ে নেয় এবং কেউ যদি প্রতিবাদ সৃষ্টি করে তাহলে তাকে গ্রেফতার করে।
এছাড়াও, গত রবিবার এক ইসরাইলি মসজিদুল আকসার গেটের সামনে থেকে এক ফিলিস্তিনি নারীকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়।
3133068