IQNA

জার্মানের একটি মসজিদে আগুন দিল ইসলাম বিদ্বেষীরা

15:15 - April 15, 2015
সংবাদ: 3149368
আন্তর্জাতিক বিভাগ: জার্মানি পুলিশ জানিয়েছে: নুরদারইন ভিস্টাফুলান প্রদেশের ভিটান শহরে চরমপন্থি দল গোপনে ‘সুলতান আহমেদ’ নামক মসজিদে আগুন লাগিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: জার্মানে অবস্থিত তুর্কি ইসলামী ইউনিয়নের প্রশাসন জানিয়েছে: মসজিদের নিরাপত্তা ক্যামেরা মাধ্যমে চরমপন্থিদের সকল কর্মকে ভিডিও এবং তাদেরকে চিহ্নিত করা হয়েছে। এ ভিডিওতে পরিলক্ষিত হয়, এক ব্যক্তি মসজিদের ওযুখানায় প্রবেশ করে এবং পেট্রলের মাধ্যমে মসজিদে আগুন জ্বালায়।
জার্মানের মসজিদ বিভাগের প্রধান উয়সেল আরসালন এ ব্যাপারে বলেন: সকাল ৫:৩০টায় যখন মুসল্লিরা নামাজ আদায় করতে মসজিদে আসেন তখন তারা ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
বলাবাহুল্য, এ অগ্নিকাণ্ডের ফলে মসজিদের ভিতরের কার্পেট ও দেওয়াল ক্ষতিগ্রন্থ হয়েছে এবং আপাতত মসজিদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
3147150

captcha