IQNA

যুবকদের হজ পালনে ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো তাজিকিস্তান

23:56 - April 17, 2015
সংবাদ: 3162663
আন্তর্জাতিক বিভাগ: তাজিকিস্তানে ৩৫ বছরের নিচে সকল ব্যক্তিদের হজ পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেদের সরকার।

বার্তা সংস্থা ইকনা: তাজিকিস্তানের ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক কমিটা ১৪ই এপ্রিল আনুষ্ঠানিক ভাবে যুবকদের হজ্ব পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বয়স্ক মুসলমানদের হজের সুযোগ বৃদ্ধি করানোর উদ্দেশ্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কারণ সৌদি আরব প্রতি বছর এ দেশের হজ যাত্রীর সংখ্যা সীমিত করছে।
তাজিকিস্তানে যে সকল আগ্রহ ব্যক্তি হজে যাওয়ার জন্য নাম নিবন্ধন করে তাজিকিস্তানের ধর্ম বিষয়ক কমিটি প্রতি বছরই সৌদি আরবে প্রেরণ করেন এবং সৌদি আরব অল্প সংখ্যক লোককে হজের জন্য নির্ধারণ করে।
গত বছর তাজিকিস্তানের ৮০ লাখ জনগণের মধ্যে মাত্র ৮ হাজার জন হজ করেছেন। কিন্তু এ বছর তাজিকি হাজিদের সংখ্যা আরও কম কর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান সেদেশের অধিবাসীদেরকে, দরিদ্রদের সাহায্য কারার আহ্বান জানিয়েছে।
3147032

captcha