IQNA

সংযুক্ত আরব আমিরাতে ‘মুসলিম সমাজে শান্তি বৃদ্ধি’র লক্ষ্যে শীর্ষক সম্মেলন

23:21 - April 19, 2015
সংবাদ: 3175676
আন্তর্জাতিক বিভাগ: আবুধাবিতে ২৮ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত মুসলিম সমাজে শান্তি বৃদ্ধির লক্ষ্যে শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইনকা: উক্ত শীর্ষক সম্মেলন চলতি বছরে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩৫০ জন মুসলিম ওলামার উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম জানিয়েছে, মুসলিম সমাজে শান্তি বৃদ্ধির লক্ষ্যে শীর্ষক সম্মেলনে ইসলামী সমাজের শান্তি বৃদ্ধি ও শক্তিশালীকরণের আলোকে ইসলামি চিন্তাবিদগণ বক্তৃতা পেশ করবেন। এছাড়াও বিভিন্ন শিক্ষামূলক কর্মশালারও ব্যবস্থা করা হয়েছে।
শীর্ষক সম্মেলনে বিশ্বের বিভিন্ন ইসলামী দেশে সাম্প্রদায়িক সহিংসতার বিপদের বিষয়ে পর্যালোচনা করা হবে।
তিনি দিন ব্যাপী এ সম্মেলনে বিশ্বের মুসলমানদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং মুসলিম সমাজকে বিভক্তিকরণ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করা হবে।
3173501

captcha