IQNA

অ্যারিজোয়ানায় কুরআন অবমাননার নিন্দায় বিভিন্ন ধর্মের নেতারা

18:12 - April 20, 2015
সংবাদ: 3180157
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার অ্যারিজোয়ানা অঙ্গরাজ্যের টেম্পি শহরের একটি মসজিদে সমবেত হয়ে বিভিন্ন ধর্মের নেতারা উগ্র বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী গোষ্ঠীর পবিত্র কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ড্যান স্যাকসুনের নেতৃত্বে গত সপ্তাহে এক বর্ণবাদী দল মসজিদের সম্মুখে বিক্ষোভ করে ইসলাম বিরোধী বক্তৃতা প্রদান করেছে এবং পবিত্র কুরআনের কয়েকটি পাতা ছিঁড়ে এই আসমানি গ্রন্থের অবমাননা করেছে।
এক লাইব্রেরীতে উপস্থিত হয়ে স্যাকসুন উস্কানিমূলক ও ঔধত্যপূর্ণ বক্তব্যে বলে: “এটাই বাক স্বাধীনতা-সেটা ঘৃণা প্রকাশের মাধ্যমে হোক কিংবা ভালোবাসা প্রকাশের মাধ্যমে হোক। আমি মনে করি কুরআন ছেড়াটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট মধ্যস্থতা”।
স্যাকসুনার এ ধরণের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সেখানকার শিক্ষার্থীরা।
এ ঘটনার এক সপ্তাহ পর বিভিন্ন ধর্মের নেতাগণ টেম্পি শহরের মসজিদে একত্রিত হয়েছে।
অ্যারিজোনার বিভিন্ন ধর্মের নেতারা মসজিদে উপস্থিত হয়েছে মুসলমানদের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করেছেন।
নিজেদের সমর্থকদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়ে, ইসলাম বিদ্বেষীর রাস্তার বক্তারা এই অঞ্চলের অন্যান্য মসজিদের সম্মুখে এ ধরণের অবমাননাকর বক্তব্য প্রচার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
3176743

captcha