IQNA

নাইজেরিয়ায় শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় আহত ৩

17:38 - April 21, 2015
সংবাদ: 3186660
আন্তর্জাতিক বিভাগ: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি শিয়া মসজিদে সন্ত্রাসীদের আত্মঘাতী হামলার ফলে ৩ জন আহত হয়েছে।



বার্তা সংস্থা ইকনা: এ ঘটনা সম্পর্কে দেশটির উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন: গতকাল (২০শে এপ্রিল) আসরের নামাজের পর সন্ত্রাসীরা এ আত্মঘাতী হামলা চালায় এবং এ হামলার ফলে ৩ জন আহত হয়েছে।
তিনি আরও বলেন: নাইজেরিয়ার ইউবি প্রদেশের পুট্রিসকাম শহরে শিয়াদের মসজিদে আসরের নামাজের কিছুক্ষণ পরে এক ব্যক্তি নিজের শরীরে রক্ষিত বোমা বিস্ফোরণ করে।
এ আত্মঘাতী হামলার ফলে তিন জন আহত হয়েছে এবং যে এ বিস্ফোরণ ঘটিয়েছে তাকে তাৎক্ষণিক হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু হাসপাতালের ডাক্তার বলেছেন তার অবস্থা অতি শোচনীয়, যে কোন সময়ে মৃত্যু বরণ করতে পারে।
এ পর্যন্ত কোন দলই এ হামলার দায়ভার স্বীকার করেনি। তবে স্থানীয় এক সংবাদ মাধ্যম এ হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠী ‘বকু হারাম’কে অভিযুক্ত করেছে।
3184470

captcha