
বার্তা সংস্থা ইকনা : ভারতের হায়াদ্রাবাদ শহরে এ উত্সব আয়োজনে হযরত ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.) এর মাজার পরিচালনা পরিষদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন ইমাম হুসাইন (আ.) এর মাজারের জনসংযোগ বিভাগের প্রধান হায়দার আস-সালামি।
তিনি বলেন : এ উত্সব আগামী ১লা মে থেকে ৫ই মে নাগাদ অনুষ্ঠিত হবে।
তার সংযোজন : এ উত্সবের পূর্ববর্তী দু’টি পর্ব ভারতের লাখনৌ শহরে অনুষ্ঠিত হয়েছিল এবং চলতি বছর, হায়দ্রাবাদে আহলে বাইত (আ.) এর অনুসারীদের পারস্পারিক সম্পর্ককে প্রসারে লক্ষ্য নিয়ে এ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উত্সবের কর্মসূচীর মধ্যে থাকছে : ইরাকের বিভিন্ন মাযারের ক্বারী ও মুয়াজ্জিনদের উপস্থিতিতে কুরআন মাহফিল, ইমাম হুসাইন (আ.) এর মাজারের সাথে সম্পৃক্ত প্রকাশনীর বিশেষ স্টল, চিত্র প্রদর্শনী এবং ইরাকের বিভিন্ন মাজারের পক্ষ থেকে উপহার প্রদান ইত্যাদি।
3183337
সূত্র : ইমাম হুসাইন (আ.) এর মাজার সংশ্লিষ্ট ওয়েব সাইট