IQNA

ইথিওপিয়ায় ইমাম হাদী (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী পালন

16:22 - April 22, 2015
সংবাদ: 3191092
আন্তর্জাতিক বিভাগ: ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা’য় অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলারের পক্ষ থেকে ইমাম হাদী (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ইথিওপিয়ায় বসবাসকৃত ইরান, ভারত, পাকিস্তান, লেবানন এবং সিরিয়ার ব্যবসায়ী ও অভিবাসীদের নিয়ে ইরানী কালচারাল কাউন্সিলার সাইয়্যেদ কাযেম মেহের নিয়ার পক্ষ থেকে মাঘানানিয়া নামক অঞ্চলের একটি হোসাইনিয়াতে এ শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোক মজলিশে আহলে বাইতের শানে ইংরেজি ও উর্দু ভাষায় বক্তৃতা, মর্সিয়া ও নওহা পরিবেশন করা হয়।
ইমাম হাদী (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে উক্ত শোক মজলিশ স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০টা থেকে ২২:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এবং নৈশ ভোজনের মাধ্যমে শোক মজলিশ শেষ হয়।
3190880

captcha