
বার্তা সংস্থা ইকনা: এখন থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিভিন্ন মাজহাবকে একত্রীকরণের লক্ষ্যে সকল মসজিদে একই সাথে আযান প্রচার করা হবে।
বিভিন্ন মাজহাবের মধ্যে পার্থক্য কামাতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এ পরিকল্পনায় পাক সরকারও সম্মত প্রদান করেছেন এবং ইসলামাবাদের মসজিদগুলো এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সহযোগিতা করবে।
পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের নির্বাহী কর্মকর্তা নুর ইসলাম শাহ এ ব্যাপারে বলেন: ‘বিভিন্ন ধর্মের মধ্যে সঙ্গতি সৃষ্টির জন্য আমারা চেষ্টা করছি। আমরা চাই ইসলামী ভ্রাতৃত্ব শাসক হোক এবং আমি বিশ্বাস যে, এটা বাস্তবায়ন করা ততটা কঠিন নয়। মহান আল্লাহর ইচ্ছায় এবং জনগণের ঐক্যমত্যের মাধ্যমে বাস্তবায়ন হবে।
ভিন্ন ভিন্ন সময়ে আযান প্রচারের ব্যাপারে পাক সরকার দুই মাস ব্যাপী ফেকহী আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পাকিস্তানের এক শিয়া ওলামা বলেন: প্রথমত, আল্লাহর হুকুম হচ্ছে একই সময় আযান প্রচার করা। সরকার চাচ্ছে আযান ও নামাজের সময় এক করতে চাচ্ছে। উদাহরণ স্বরূপ বলা যায়, জোহরের আযান সৌদি আরবের মত সাড়ে বারোটা হবে।
3184488